রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

পূজার শুভেচ্ছা বিনিময়কালে এমপি আবু জাহির ॥ মন্ডপে প্রবেশকারীদের অবশ্যই মাস্ক পড়া বাধ্যতামূলক করুন

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমন এখনও শেষ হয়ে যায়নি। সামনে শীত, আবারও বাড়তে পারে। তাই সর্বাবস্থায় সকলকে সতর্ক থাকতে হবে। অবশ্যই প্রতিটি পূজামন্ডপে প্রবেশকারীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করুন। মাথায় রাখুনÑ একজনের জন্য যেন কারো পুরো পরিবার বিপদগ্রস্থ না হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, যারা ধর্মীয় কর্মকান্ডের সাথে নিয়মিত সম্পৃক্ত থাকেন, তারা অপরাধ থেকে দূরে থাকেন। সেজন্য সকলেই উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা। তাহলে অপরাধ হ্রাস পাবে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ করে দিয়েছে। দেশ ও জাতির স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হবিগঞ্জবাসীর শ্রেষ্ঠ উপহার কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া নিউফিল্ডের জনসভায় আমার দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মেডিক্যাল কলেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা এবং বাল্লা ¯’লবন্দরও বাস্তবায়ন হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য প্রার্থনা করতে সকলের প্রতি আহবান জানান।
পৃথক পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির এর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, ডাঃ অসীত রঞ্জন দাশ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, স্বাস্থ্য অধিদফতর সিলেটের সাবেক বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মুকুল আচার্য্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলি, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, স্বপন লাল বণিক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com