শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

বানিয়াচঙ্গ সড়কে প্রেমিকার লাশ ॥ পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক প্রেমিক পান্ডে

  • আপডেট টাইম রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে গৃহবধুর লাশ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে প্রেমিক পান্ডে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার ও আটক অনিক পান্ডে (৩২ কে গ্রেফতার করে। গতকাল ২৪ অক্টোবর শনিবার বিকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকী ব্রীজের দক্ষিন পাশে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জোনাকী আক্তার (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। নিহত জোনাকীর তন্নী নামে ৩ বছর বয়সী এক মেয়ে ও বায়জীদ নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। আটক ঘাতক প্রেমিক অনিক পান্ডে ( ৩২) উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের পুত্র।
নিহত জোনাকীর মা হেনা বেগম জানান, প্রায় দেড় মাস পূর্বে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা তন্নীকে সাতে নিয়ে জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। গতকাল শনিবার বিকেল অনুমান ৩টার দিকে হেনা বেগমকে অনিক ফোন করে জানায়, তার মেয়ে জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী লোকজন দেখতে পান রাস্তার পাশে এক মহিলার লাশ। পাশে একটি ছোট মেয়ে দাড়িয়ে আছে। ওই সময় এ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। অভিযুক্ত অনিক পান্ডে পাশর্^বর্তী খাল পেরিয়ে হাওরের দিকে চলে যাওয়ার সময় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আটক অনিককে গ্রেফতার ও জোনাকীর লাশ উদ্ধার করে। হেনা বেগম বলেন, অনিক পান্ডে আমার মেয়ে ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। অনিক পান্ডে গৃহবধু জোনাকী আক্তারকে নিয়ে নেত্রকোনার ৯নং ওয়ার্ডের বলাইনকুয়া গ্রামের সুনিতি নন্দী এর ভাড়াটিয়া বাসায় থাকতো। অনিক পান্ডেকে জানায়, সকাল অনুমান ৮টার দিকে ওই বাসার রুমে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায় জোনাকী আক্তার। বানিয়াচঙ্গের রাস্তায় পড়ে থাকা নিহত জোনাকী আক্তার এর নিথর দেহের পাশে মা মা করে আর্তনাদ করছিল শিশু তন্বী। মর্মস্পর্শী এ দৃশ্যটি দেখে রাস্তায় চলাচলকারী অনেকেই চোখের পানি আটকিয়ে রাখতে পারেননি। এসময় যাত্রী সাধারণের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকেই এ নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com