বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে বাকবিতন্ডা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার এর সাথে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের বাকবিতন্ডা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার গনমাধ্যম কর্মীদের বিয়ষটি জানিয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, জলসুখা ইউপির চেয়ারম্যান খেলু মিয়া প্রমুখ।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকারের বক্তব্যের একটি অংশ প্রত্যাহারের কথা বলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। এ নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে বাকবিতন্ডার হয়। এক পর্যায়ে উপেজলা চেয়ারম্যান মর্তুজা হাসান সীমা রাণী সরকাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ বিষয় মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার বলেন- উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা চলাকালীন সময়ে আমার বক্তব্যের একটি অংশে তিনি বাধা প্রদান করেন, তখন উনাকে আমি বলি আপনার কোনো বক্তব্য থাকলে, আপনি সভার বক্তব্যে বলবেন। কিন্তু উনি এই কথার রেশ ধরে আমাকে গালি গালমন্দ করেন, এক পর্যায়ে তিনি আমার দিকে তেড়ে আসেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন-উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে একটি অনাখাংকিত একটি ঘটনা ঘটে। বিষয়টি আমি মিমাংসার চেষ্টা করেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গালমন্দ এবং তেড়ে আসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ শাসিত সমাজে নারীরা অবহেলিত কথাটি বলেন। তখন এই কথাটির আমি প্রতিবাদ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com