বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে তাঁতীলীগের বহিস্কৃত নেতার অবৈধ করাত কল উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে তাতীলীগের বহিস্কৃত নেতা হাবিবুর রহমান বিলাত এর অবৈধ করাতকলসহ ৫টি করাতকল উচ্ছে করা হয়েছে। সেই সাথে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এসব করাতকল উচ্ছেদ করে। ভ্রাম্যমান আদালতের বিষয়টি টের পেয়ে মালিক পক্ষ আত্মগোপনে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের নিকটে হাবিবুর রহমান বিলাত এর একটি অবৈধ করাতকল দীর্ঘদিন ধরে ক্ষমতার অব্যবহার করে চালিয়ে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) খ্রষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বন বিভাগকে সাথে নিয়ে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযানে নামে। অভিযানে হাবিবুর রহমান বিলাত এর করাতকলসহ উপজেলার ৫টি করাতকল উচ্ছেদ করা হয়। সেই সাথে করাতকলের যন্ত্রপাতি জব্দ করে বনবিভাগের নিকট হস্তান্ত করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে বন বিভাগকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) খ্রষ্টফার হিমেল রিছিল জানান, লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালিত ৫টি করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন উচ্ছেদকৃত করাত কলের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে সেই সাথে মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। এলাকাবাসি জানিয়েছেন হাবিবুর রহমান বিলাত ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে কোন ধরনের লাইসেন্স ছাড়াই করাতকল চালিয়ে আসছিলেন। এতে করে পাশ্ববর্তী রূপাইছড়া বাগানের অনেক গাছ কেটে নিয়ে সেখানে বিক্রি করে আসছিল একটি চক্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com