প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় ডিজিটাল ৮৫০০ শাখা ডাকঘরে ২৩০০০ইডি কর্মচারীর সম্মানী ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা সহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১৮ অেেক্টাবর হবিগঞ্জ প্রধান ডাকঘর প্রঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারী বেসরকারী কর্মচারীগণ বেতন ভাতা সহ উৎসব ভাতা পেয়ে থাকেন। আমরা ডাক বিভাগের ডিজিটাল ডাকঘরে ইডি কর্মচারীগণ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণ পাশে থেকে সততার সাথে ডাক সেবা দিয়ে যাচ্ছি। ডাক বিভাগের কর্মচারীর একটি অংশ বিভাগীয় অপর অংশটি অভিবাগীয়। বিভাগীয় একজন কর্মচারী যে কাজ করেন অবিভাগীয় কর্মচারীও একই নিয়মে কাজ করে। অথচ অবিভাগীয় একজন পোষ্ট মাষ্টারের সম্মানী ভাতা ৪৪৬০ টাকা দেয়া হয় যাহা অসম্মান জনক। এমন কি উৎসব ভাতা ও দেয়া হয় না। এরই প্রেক্ষিতে গত এক বৎসর পূর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এর নির্দেশে ২৩০০ অবিভাগীয় সম্মানী ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব মন্ত্রনালয় গ্রহন করার পর ও অধ্যবধি পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা পরিলক্ষিত না হওয়াতে ইডি কর্মচারীগণ হতাশা গ্রস্থ।