বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাহিজ এর শ্বশুরের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ এর শ্বশুর, পুরান বাজার আলী স্টোরের সত্বাধিকারী হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মরতুজ আলী ইন্তেকাল করেছেন। গতকাল বিকেল ৩টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ এশা শহরের সওদাগর জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্টিত হয়। জানাযা নামাজে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুরারবন্দ মাজার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে মুরারবন্দ মাজার এলাকায় দাফন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মরতুজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজী, বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সৌদী বিএনপি সভাপতি আহমল আলী মুকিত, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ডাঃ জমির আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com