বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ছাত্র জমিয়তের দোয়া মাহফিলে-শামছুল হক ছাদী আল্লামা শফী ও আল্লামা খলিলুর রহমান ছিলেন জাতির দিশারী

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক, খলিফায়ে মাদানী, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও বরুণার পীর সাহেব শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. ছিলেন মুসলিম উম্মাহের রাহবার। উনাদের জীবন ছিলো অনুস্বরনীয়। হযরতদ্বয় সারা জীবন দেশ-জাতি ও মুসলিম উম্মাহের জন্য আজীবন ত্যাগ ও খেদমত করে গেছেন। দেশের প্রত্যেক সেক্টরের আগামী প্রজন্মের যুব-তরুণ সমাজকে উনাদের জীবনী নিয়ে স্ট্যাডি করতেও আহ্বান জানান। গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আহমদ শফী রহ. ও খলিলুর রহমান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উক্ত কথাগুলো বলেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জের চেয়ারম্যান এবং হবিগঞ্জ জেলা জমিয়ত ভারপ্রাপ্ত সভাপতি, হবিগঞ্জী হুজুর রহ. এর ছোট ভাই হাফেজ মাওলানা শামছুল হক সাদি (মুছা সাব)। জেলা ছাত্র জমিয়ত সভাপতি, মোহা. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও মোহা. ইলিয়াস হাসান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক, জামিয়া উমেদনগরের মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক (সাহেবজাদায়ে হবিগঞ্জী রহ.), জেলা জমিয়ত সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, প্রচার সম্পাদক ডা. এম এ করিম আজহার, অর্থ সম্পাদক মাও. শিব্বির আহমদ, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি তরুণ বক্তা মাও. মামনুনুল হক, সাধারণ সম্পাদক মাও. শেখ বশীর আহমদ, জেলা ছাত্র জমিয়ত সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক, জেলা যুব জমিয়ত প্রচার সম্পাদক মাও. শাহ হুমায়ুন কবীর, জেলা ছাত্র জমিয়ত সহ-সভাপতি হেলাল আহমদ নোমানী, হাফিজ মোতাহির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ উসমানী, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাফিজ শাহ মনিরুল হক, সদর উপজেলা সভাপতি মুহাম্মদুল্লাহ খান, সাহিত্য সম্পাদক হাফেজ বজলুর রহমান, নির্বাহী সদস্য রুমন আহমদ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ আসাদ মুহাম্মদ উসামা, ৯নং পুকড়া ইউপি সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
পরে আল্লামা আহমদ শফী ও আল্লামা বর্ণভী রহ. এর দারাজাত বুলন্দি এবং দেশ-জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com