বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সদর ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাৎ ও সৌর বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাৎ ও সৌর বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন সরিষপুর গ্রামের মোঃ শাহ আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন গরীব মানুষকে আড়াই হাজার টাকা করে ঈদ উপহার এবং গরীব অসহায় মানুষকে ১০ টাকা কেজি চাল দিয়েছেন। ইউপি সদস্য নজরুল ইসলাম গরীব অসহায় পরিবারের তালিকা স্বজনপ্রীতি করেন। তালিকায় নজরুল ইসলাম তার পরিবারের ৬ জনের নাম অন্তর্ভূক্ত করেছেন। একজন রয়েছেন শালিকা শাহ রুমেনা আক্তার স্বামীর বাড়ি দৌলতপুর বসবাস করেন। এ চাল সদস্য নজরুল ইসলাম তুলে নিজে ফায়দা লুটছেন। তার পরিবারের অন্তর্ভুক্ত সদস্যরা হলেন আপন ভাই মইনুল ইসলাম ঘোরী, আশরাফুল ইসলাম ঘোরী, তাজুল ইসলাম ঘোরী, ফয়জুল ইসলাম ঘোরী, আপন ভাতিজা ফয়সল ইসলাম ঘোরী, ছেলে মাহমুদুল হোসাইন।
সরিষপুর গ্রামের গরীব অসহায় আব্দুর রেজাক মেম্বার নজরুল ইসলামের কাছে একটি সৌর বিদ্যুৎ চেয়ে ছিলেন। কিন্তু মেম্বার দাবী করতে না পারায় আব্দুর রেজাককে সৌর বিদ্যুৎ না দিয়ে চুনু মিয়াকে টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ প্রদান করেন। তার আপন ভাই ফয়জুল ইসলামকে সৌর বিদ্যুৎ দিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com