মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে ও পৃষ্টোপোষকতায় জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। দিনব্যাপী এ কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম/২য়/৩য় স্থান অধিকারী দলসমূহ নিয়ে লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৯টি দল এতে অংশগ্রহণ করে। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ৮ দল নিয়ে অনুষ্ঠিত হয় মৌখিক প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি মেনে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও হোমল্যান্ড আইডিয়াল স্কুল তৃতীয় স্থান অধিকার করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ভেজালমুক্ত খাবার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমেদ সজল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব উম্মে ইসরাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com