বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের রাষ্ট্রমালিকানাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় ও অঞ্চল প্রধানের সাথে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, এসএমই কার্যক্রম বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাহুবল উপজেলার দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান সিলেট বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ম্যানেজিং ডিরেক্টর শিবলী রুবাইয়াত উল-ইসলাম, রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্ট এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভায় সিলেট বিভাগীয় বিভিন্ন ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাবৃৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন অগ্রগতি এবং বিদ্যমান সমস্যাসমূহ উপস্থাপন করেন এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রণোদনা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। এ সময় কর্মকর্তারাও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com