বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগের নেপথ্যে…

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে আলোচিত গৃহবধূ কথিত ধর্ষণের অভিযোগের চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। আটককৃত যুবক, কথিত ধর্ষিতা গৃহবধূ ও তার স্বামীকে ত্রিমুখী জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আটককৃত সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় ‘ওই মহিলা একজন যৌনকর্মী। তাকে ২ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছিল। পরে যৌনমিলন শেষে টাকা না দেয়ায় এমন নাটক সাজিয়েছে।’
পুলিশ ও দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের ওই গৃহবধুর ইতিপূর্বে চারটি বিয়ে হয়। পারিবারিক ভাবে পৌর এলাকার গন্ধা গ্রামের এক ব্যক্তির সাথে বিয়ে দেয়া হয়। এ সংসার বেশীদিন টিকেনি। অল্পদিনেই বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে ২য় বিয়েরও বিচ্ছেদ ঘটে। এক পর্যায়ে সে উমান চলে যায়। কিছুদিন পর দেশে আসে। এরপর কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামের আমীর মিয়ার সাথে ৩য় বিয়েতে আবদ্ধ হয়। কিছুদিন পর এ বিয়েও ভেঙে যায়। ৪র্থ বিয়ে হয় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের কাশেম মিয়ার সাথে। বর্তমানে সে ওই স্বামীর সাথে রয়েছে।
আলোচিত ঘটনায় পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে কথিত ধর্ষণ ঘটনার রহস্য উদঘাটন করেন এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার ওসি আজিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ধৃত আসামি সাইফুল মিয়া জানায়- ‘ওই মহিলা তাদের সহকর্মী জামিলের পরিচিত। এমনকি এই মহিলা একজন ভাসমান যৌনকর্মী। তারা ৪ জনে যৌনমিলন করার জন্য ২ হাজার টাকা চুক্তিতে ওই মহিলাকে নিয়ে আসেন। তারা মহিলাকে সিএনজি অটোরিকশা দিয়ে শেরপুর থেকে নিয়ে আসেন। আউশকান্দি ইউনিয়ন অফিসের পরিত্যক্ত ভবনে এনে মহিলার সাথে যৌনমিলন করে ৪ খদ্দের। পরে আরো ২ জন আসে। কিন্তু মহিলা তাদের সাথে শারীরিক মিলনে রাজি হয়নি। মহিলা প্রতিবাদি সুরে জানায় তাকে ২ হাজার টাকায় ৪ জনের কথা বলে আনা হয়েছে। এর বাহিরে আর কারো সাথে যৌনমিলন করতে পারবেনা। এ নিয়ে বাকবিতন্ডা হয়। রাতে মহিলার সাথে জোরপূর্বক অনৈতিক শারীরিক মিলনের পর ভোরে মহিলাকে একা ঘরে রেখে টাকা না দিয়েই চলে যায় খদ্দেররা। চুক্তির ভিত্তিতে টাকা না দেয়া নিয়ে বিপত্তি দেখা দেয়। ঘটনা প্রকাশ হয়ে গেলে সৈঈদপুর বাজারের বিভক্ত শ্রমিকদের একটি গ্রুপ ওই মহিলাকে দিয়ে ধর্ষণের নাটক তৈরি করে।
এদিকে, এনিয়ে গৃহবধূকে জিজ্ঞাসাবাদকালে তথ্য প্রমাণ উপস্থাপনের পর সে সত্যতা স্বীকার করে। এ সময় কথিত ওই গৃহবধুকে তার পারিবারিক জিম্মায় দেয়ার চেষ্টা করে পুলিশ। ওই মহিলা পরিবারের জিম্মায় যেতে অস্বীকার করে তার চতুর্থ স্বামী এবং শাশুড়ির জিম্মায় যেতে চায়। হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় তাকে চতুর্থ স্বামীর জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com