শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী নয়নকে সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র ইউএস ডট কম এর নির্বাহী সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়জুল ইসলাম চৌধুরী নয়নকে কুর্শি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুর্শি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসার সভাপতিত্বে ও ইউপি সদস্য আল আমিন খাঁন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মুসানগর জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ আলী। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান জাহির, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর, সাংবাদিক এম. মুজিবুর রহমান, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্যানেল চেয়ারম্যান-১ পারছু মিয়া, শাহ সামছুল ইসলাম সুজন, ইউপি সদস্য আব্দুস সুবহান, কৃষকলীগ নেতা নজরুল আমিন, আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য আমলেন্দু সূত্রধর, মহিলা ইউপি সদস্য নিলিমা আক্তার, রাজিয়া বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী লেদু, দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ, বিশ্ব লিডার লুদু চৌধুরী, ক্যামেরা জুনের এডিটর মোঃ মনির হোসেন, নোমান চৌধুরী, তারেক আহমদ, সামাদ আহমদ, হালিম আহমদ হৃদয়, নজরুল আমিন, মনো মিয়া, সালু মিয়া, ফারছু মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্টানে অতিথিরা বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায়না। কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা তার ইউনিয়নের গুণী ব্যাক্তিদের খুজে বের করে তাদের সংবর্ধনা দেন। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য চেয়ারম্যান আলী আহমদ মুসার ভূয়সী প্রসংশা করেন। ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন দেশে থাকা কালিন সময়েও সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। জীবিকার তাগিদে প্রবাসে গিয়েও তার পেশা থেকে তিনি সরেননি। প্রবাসে গিয়েও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শুধু সাংবাদিকতাই নয়, তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি নবীগঞ্জের একদল দানবীরদের নিয়ে নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইকন নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। দেশেও তিনি তার পিতার নামীয় এম.এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্ট গঠন করে নবীগঞ্জ উপজেলার গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার এই কর্মকান্ড গুলো যেন ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিরাজমান থাকে। ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সরকার বাড়ির সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com