বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ধর্ষক, নারী নির্যাতনকারী, দূর্নীতিবাজদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দূর্নীতি, লুটপাট, ধর্ষণ রুখে দাঁড়াও জনগণ। এই শ্লোগানকে সামনে রেখে ঢাকায় পুলিশী হামলা ও সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। হবিগঞ্জ পৌর মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান। বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বামজোটের নেতা সিপিবি জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। সভায় বক্তাগণ বলেন, অপরাধীরা সরকারী দলের আশ্রয়ে প্রশয়ে বেড়ে উঠেছে। এলাকার ভূক্তভোগীরা তাদের ভয়ে এতদিন মুখ খুলতে সাহস পাচ্ছে না। রাজপথে আন্দোলন সংগ্রাম থাকায় সবাই মুখ খুলতে শুরু করেছে। বক্তাগণ বলেন- অপরাধীরা এত সাহস পায় কিভাবে? এভাবে দেশ এবং সমাজ চলতে পারে না। তাই সকল জনগণকে রাস্তায় নেমে এসে আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান। সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com