মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রোটারী পরিবারের কৃতি ছাত্রছাত্রী ও ইন্টার‌্যাক্টরদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী পরিবারের কৃতি ছাত্রছাত্রী ও ইন্টার‌্যাক্টরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কাই-কুইন রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ২০১৩-১৪ খ্রিস্টাব্দে প্রাথমিক সমাপনী পরীক্ষা, জুনিয়র সমাপনী পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রোটারী পরিবার ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। ক্লাব সেক্রেটারী ডাঃ এস এস আল আমিন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এম এ মতিন খান, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, ডাঃ মোঃ জমির আলী, এম এ রাজ্জাক, ফজলুর রহমান লেবু, বাদল কুমার রায়, মোদারিছ আলী টেনু, মোহাম্মদ শাহীন, সৈয়দা তাহমুদা বেগম, আসমা আহাদ প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ভাল ফলাফলের পাশাপাশি সকলকে ভাল মানুষ হওয়ার চর্চা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com