মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে বাস-জীপ মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৫ ॥ আহত ৬

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ২ টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাহুবলস্থ রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছে-সাতগাও চা বাগানের কামার পাড়ার মৃত সনোহা কর্মকারের পুত্র জীপ চালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের পুত্র মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাং এর স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু। তন্মধ্যে ঘটনাস্থলে জীপ চালক সঞ্জিব কর্মকার ও মহেষ রাজঘর, হবিগঞ্জ সদর হাসপাতালে অঞ্জলী উরাং এবং সিলেট মেডিকেলে প্রদীপ (২৫) ও এক শিশু মারা যায়।
আহতরা হচ্ছে ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫)। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
দুর্ঘটনার পর সাতগাঁও চা শ্রমিকরা লছনা এলাকায় মহাসড়কে ব্যারিকেট দেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুন:রায় যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উভয়পার্শ্বে দুরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। তবে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-শ্রীমঙ্গলে চলাচলকারী বাস বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-০৯০২) বেলা ২ টার দিকে লছনা এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা বাহুবল থেকে সাতগাওগামী চা শ্রমিকদের বহনকারী জীপ (নং-সিলেট ক-৫০৮৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উপরোল্লিখিত হতাহতের ঘটনা ঘটে।
সাতগাও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল বলেন, দুর্ঘটনার পর শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে সুষ্টু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে। তবে আজ সোমবার এর মধ্যে বিচার না পেলে চা শ্রমিকরা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দিবে বলে হুশিয়ার করে দিয়েছে।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা প্রদানের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com