মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে রাতভর মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে রাতভর মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামি শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া।
জানা যায়, গত শুক্রবার রাতে চুনারুঘাটের রানীগাঁও ইউপির পাহাড়ি এলাকা গরমছড়ি ফরেস্ট মাজার সংলগ্ন একটি বাড়িতে আসে একদল যুবক। প্রথমে যুবকরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও গরু নিয়ে যায়। আহতদের অভিযোগ যুবকরা ডাকাতি করে চলে যাওয়ার সময় মা-মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। এতে অজ্ঞান হয়ে পড়েন মা-মেয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তারা চিৎকার করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ইউপি সদস্যকে জানান।
ওসি (তদন্ত) চম্পক দাম জানান, এ ঘটনায় গত শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মা। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল রবিবার বিকেলে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমদের ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com