মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের কোর্ট স্টেশন ও বেবী স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড ও কোর্ট স্টেশন এলাকায় ভোক্ত অধিকার সংরক্ষণের ভেজাল বিরোধী অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার শহরের বেবী স্ট্যান্ড ও কোর্ট স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার জন্য ল্যাব এইড মেডিসিন সেন্টারকে ১০ হাজার টাকা, মুল্য তালিকা না থাকার কারণে আলম স্টোরকে ১ হাজার টাকা, মিষ্টির মুল্য তালিকা না থাকায় কোর্ট স্টেশন এলাকার রাজদীপ ফুডসকে ২ হাজার টাকা এবং মিষ্টির প্যাকেটের ওজন ২৩০ গ্রাম হওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার জন্য ৫শ টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা পেয়াজের বাজার ও চালের বাজার বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com