বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের গাণিংপার্ক থেকে নতুন বিবাহিত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গাণিংপার্ক থেকে সবুজ দাশ (২২) নামের এক নতুন বিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে অষ্টগ্রাম উপজেলার ছন্দরগাজি হাটি গ্রামের হরি দাশের পুত্র। অষ্টগ্রামের এক যুবতীকে প্রেমের মাধ্যমে সে বিয়ে করে। বিয়ের পর সবুজের পরিবার মেনে না নেয়ায় তারা হবিগঞ্জ শহরের গাণিংপার্ক এলাকার মুক্তিযোদ্ধা লন্ডনীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে। এদিকে সবুজ শহরের একটি কম্পিউটারের দোকানে কাজ নেয়। অল্প বেতনে তার সংসার না চলায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত কয়েকদিন আগে সবুজের স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। গত রবিবার সবুজ তার নিজ রোমে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় আশপাশের ভাড়াটিয়াদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। এসআই আব্দুর রহিম দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com