সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় নূরুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর অকাল মৃত্যু ঘটেছে। নিহত নূরুল ইসলাম উপজেলার দক্ষিণ সাতপাড়িয়া গ্রামের আনজব আলীর পুত্র ও বাহুবল বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী। গতকাল বুধবার বেলা আড়াইটায় উপজেলার মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহুবল বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী নূরল ইসলাম দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য সিএনজি যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পাড়াপাড়ের সময় সিলেট থেকে ঢাকাগামী বেপরোয়া প্রাইভেট কার সিএনজিকে চাপা দেয়। এতে আরোহী নূরুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিএনজি আরোহী নূরুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করলে প্রতিমধ্যে গোয়ালাবাজার নামক স্থানে মৃত্যুর খোলে ঢলে পরেন। এই ঘটনায় সিএনজি চালক জলিল মিয়া (৩০) গুরুতর আহত হয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সে হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র। এদিকে নূরুল ইসলামের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছামাত্র পরিবার ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পরেছেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com