বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক সমবায় সমিতিকে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় “বি.আর.ডি.বি” আওতাভুক্ত প্রত্যেক সমবায় সমিতিকে নগদ ২৫ হাজার টাকা ও গাছের চারা বিতরণ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল সকাল ১১ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই নগদ অর্থ ও চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাওখায়াত হাসান রুবেল, “বি.আর.ডি.বি” কর্মকর্তা প্রমূখ।
পরে বিকাল ৩ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল, চরগাও, সিকারপুর গ্রামবাসীর আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, নৌকা বাইচ বাঙালী জাতির এক ঐতিহ্যবাহী দর্শন। একটি প্রযোগিতার মাধ্যমে জয়-পরাজয় চিহ্নিত হলেও এতে হাজার হাজার মানুষের মনে আনন্দ দেয়া যায়। এই ক্ষেত্রে নৌকা বাইচ অন্যতম।
তিনি বলেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের দায়িত্ব নেয়ার পর থেকেই আপনাদের সন্তান হিসাবে কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোন ন্যায় ও যুক্তিসংগত প্রয়োজনে আমাকে অবশ্যই সব সময় পাবেন-ইনশা আল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com