শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মুফতি আলা উদ্দীন জিহাদী’র মুক্তির দাবীতে পানিউম্দায় মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারাবন্দী বরেণ্য আলেমে দ্বীন মুফতি আলা উদ্দীন জিহাদীর মুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা কাওছার আহমেদ। মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ মোশাহিদ আলী, আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আলক্বাদরী, বিশিষ্ট সমাজসেবক অনু আহমেদ, মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা মুফতি সৈয়দ শাহ্ রিয়াজ,ক্বারী শামীম আহমেদ, প্রভাষক শাহাদুজ্জামান ফরহাদ, শিক্ষক লিখন আহমেদ, জাহিদুল ইসলাম, হাফেজ রাহাত, সামসুদ্দিন জনি, শেখ জুয়েল আহমেদ, মোঃ আবু মিয়া, মোঃ আব্দুল মালিক, মাওলানা আব্দুল আজিজ, মারুফ বিল্লাহ্, ফয়েজ আহমেদ, শাহ সুলেমান, আব্দুর রকিব, মিজানুর রহমান, মুহিবুর রহমান, কাওছার আহমদ, বিল্লাল আহমেদ, হাফেজ মাসুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বরেণ্য আলেম আল্লামা মুফতি আলা উদ্দীন জিহাদী সাহেবকে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলায় আসামী করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাই অনতি বিলম্বে উক্ত মামলা থেকে প্রত্যাহার পূর্বক তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন আন্দোলন কারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com