বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে হামলা শিকার কলেজ ছাত্র উল্টো ফাঁসানোর পায়তারার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে তুচ্ছ বিষয় নিয়ে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই কলেজ ছাত্র আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৯দিন অতিবাহির হলেও হামলাকারী রয়েছে ধরা চোয়ার বাইরে। উল্টো মামলা দিয়ে হয়রানি করার পায়তারা করা হচ্ছে বলে হামলার শিকার পরিবারের লোকজন দাবী করছেন। তবে পুলিশ জানিয়েছে- আসামী ধরতে তারা প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। গত ১১ সেপ্টেম্বর সকালে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ওই গ্রামের মৃত ইয়াকুত মিয়ার ছেলে কাওছার মিয়া (৩০) এর দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে শালিসও হয়েছে। বিষয়টি নিয়ে ১০ সেপ্টেম্বর রাতে গ্রামের কতেক মুরুব্বী কাওছারের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার ইকরামুল মজিদ দুলালের বাড়ি এসে আলোচনা করেন। এ খবর পেয়ে কাওছার ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে পরদিন কাওছারের সাথে ইঞ্জিনিয়ার দুলালের ছোট ভাই কলেজ ছাত্র মোয়াজ ইকরাম সাইম (২২) এর বাক বিতন্ডা হয়। এ পর্যায়ে হামলায় সায়েম গুরুতর আহত হন। সাথে সাথে সাইমকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সাইম এর পক্ষ থেকে দাবী করা হচ্ছে- সাইমসহ তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পায়তারা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com