বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক রাসেল চৌধুরী’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে ‘সমাচার পরিবারের’ উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাবেক সভাপতি ও একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, যায় যায় দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নূরুল হক কবির, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, সিনিয়র স্টাফ রিপোর্টার একে কাওসার, দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী মিজান, সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, স্টাফ রিপোর্টার মোঃ তৌহিদ মিয়া, মা ফার্মেসীর স্বত্তাধীকারী এএইচ রুবেল প্রমুখ। মিলাদ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ মুফতি মোঃ মজিবুর রহমান। উল্লেখ্য, রাসেল চৌধুরী বেশ কিছুদিন যাবত অসুস্থতাবোধ করলে গত ১৮ সেপ্টেম্বর তিনি করোনা পজিটিভ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com