মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী কর্মকর্তার বাবা মারা গেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ-সম্পাদক প্রদীপ কুমার দাশ ও হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী কর্মকর্তা দিলীপ কুমার দাশের পিতা গণেন্দ্র লাল দাশ (৮৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। গত রবিবার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং সোমবার নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হন। এদিকে, গনেন্দ্র লাল দাশের মৃত্যুর খবর শুনে নবীগঞ্জ উপজেলা দাহ কমিটির নেতা এডঃ রাজীব কুমার দে তাপস, নির্মলেন্দু দাশ রানা, যুবরাজ গোপ, উত্তম কুমার পাল হিমেল, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, বাবুল দেব এর সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে প্রদানকৃত পিপিই পরিধান করে গ্রামের লোকজন রাতেই নিজ বাড়ীতে পারিবারিক শ্মশানঘাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাহ কাজ সম্পন্ন করেন। উল্লেখ, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জে গণেন্দ্র লাল দাশসহ ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com