বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন বহিষ্কার

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনের নীতি-আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় মামুনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকা থেকে মামুনকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার। মামুনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com