বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের রাইয়াপুরের সমছু মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম রাইয়াপুর গ্রামের সমছু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মারপিটের একটি মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের পশ্চিম রাইয়াপুর গ্রামের ভূমিহীন পাড়ার মৃত মবু মিয়ার পুত্র সমছু মিয়া (৪৫) সঙ্গীয়দের নিয়ে সম্প্রতি ওই এলাকার মান উল্লার পুত্র রাহিম মিয়ার উপর হামলা চালায়। এ ঘটনায় রাহিমের পিতা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর সে পালিয়ে বেড়াচ্ছিল। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে গত রোববার ভোর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের মকবুল ও জাকির হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এস আই সামছুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com