মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রাণীকুলের মধ্যেও শুরু হয়েছে হাঁসফাঁস অবস্থা। আগুন ঝরা রোদ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছে। তাতেও নেই শান্তি। ভ্যাপসা গরমে মানুষ থেকে শুরু করে প্রাণীকুল সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকেন বৃষ্টির দিকে। ভাদ্র মাসের শুরুতে ঝড় বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে তাপপ্রবাহ বইছে অবিরাম। চারদিকে ছড়াচ্ছে সূর্যের প্রচণ্ড উত্তাপ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।
প্রখর রোদে হবিগঞ্জ শহরের পিচ ঢালা পথ উত্তপ্ত। জুতা পায়ে দিয়েও যেনো হাটা মুশকিল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন পয়েন্টের মোড়ে লেবুর শরবত কেনাবেচার ধূম পড়েছে। দুপুরে অনেকটাই ফাঁকা প্রধান সড়কগুলো।
অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মতো। এতে শিশু ও বৃদ্ধরা দুর্বিষহ দিন অতিবাহিত করছেন। আর কর্মজীবী মানুষের নাকাল অবস্থা। মানুষের পাশাপাশি পশু-পাখিও হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঠিক দুপুরে রাস্তাঘাট যেনো জনশূন্য হয়ে যাচ্ছে। সবাই যেনো নিরিবিলি আর গাছতলার মৃদু বাতাসের সন্ধান খোঁজছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, থানার মোড় ও হাসপাতালের ভেতর, শায়েস্তানগর পয়েন্ট, চৌধুরীবাজারসহ বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি থেকে লেবুসহ বিভিন্ন জাতের শরবত বিক্রি হচ্ছে। আর এসব শরবত অল্প দাম হওয়ায় বেশিরভাগই খেটে খাওয়া মানুষ পান করছেন। তবে এসব অস্বাস্থ্যকর শরবত পানে রোগ বালাই দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com