বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সম্পাদক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নবীগঞ্জ ছাত্রদলের নেতা কর্মীরা। বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহব্বায়ক পদপ্রার্থী তৌহিদ চৌধুরী’র নেতৃত্বে নবীগঞ্জ শহরের এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার রাতে হবিগঞ্জ জেলার ১৯ টি ইউনিট কমিটি ঘোষনা করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী। এরমধ্যে কালো টাকার বিনিময়ে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দিয়ে হাইব্রিড লোক দিয়ে নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের পকেট কমিটি ঘোষনা করায় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা। মিছিল শেষে এক পথ সভায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী তৌহিদ চৌধুরী সভাপতিত্বে ও সদ্যঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য মো. রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সদস্য-মোজাম্মেল হোসেন মায়া, কলেজ ছাত্রদলে ১ম যুগ্ম আহবায়ক জুমান আহমদ, ২য় যুগ্ম আহবায়ক মো. হোসেন আহমেদ তালুকদার, সদস্য সুয়েব আহমেদ, জাহান আহমেদ শিকদার, নাইমুর রহমান শাওন, জুনু আহমেদ সহ পৌর ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথ সভায় নেতাকর্মীরা অযোগ্য পকেট কমিটি অনুমোদন দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়নের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দে প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com