বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে সাদেক গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে কাঁটাতার কেটে গরু নিয়ে আসার সময় বিএসএফ’র গুলিতে সাদেক নামের এক বাংলাদেশী গরু চোর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর দুপুর প্রায় ২ টার দিকে চিমবিবিল সীমান্তের বেলজিয়াম নামক স্থানে। আহত গরুচোর সাদককে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। কাঁটাতার কেটে ফেলার কারনে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ পত্র দিয়েছে বিজিবিকে। গতকাল বিকালে বগাবিল বিএসএফ ও চিমটিবিল বিজিবি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। ঘটনা জানার পর গতকাল দুপুরে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সামিউন্নবী চৌধুরী আহত সাদেকের বাড়ি পরিদর্শন করেছেন।
সীমান্ত সুত্র জানান, ২ সেপ্টেম্বর দুপুরে সাদেকসহ ৫ জনের একটি দল চিমটিবিল সীমান্তে ১৯৭০ নাম্বার মেইন পিলারের এস ৭ পিলারের গুটিবাড়ি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। চিমটিবিল সীমান্তের বেলজিয়াম নামক সীমান্তের কাছে কাঁটাতার কেটে ভারতের ত্রিপুরা রাজ্যের টেংড়াবাড়িতে প্রবেশ করে চোরেরা ৮ টি গরু নিয়ে আসে। বিষয়টি বিএসএফ টহল বাহিনীর নজরে আসলে তারা চোরদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে চিমটিবিলখাস গ্রামের নুরুল হকের পুত্র সাদেক গুলিবিদ্ধ হয়। এ সময় সাদেকের সঙ্গীয়রা ও ৮টি গরু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চিমটিবিল সীমান্ত ফাড়ির সুবেদার হামিদ ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, চিহ্নিত গরুচোর, মাদক ব্যবসায়ীদের পাকড়াও করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com