বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাকিয়ার আব্দা সত্যের আলো যুব সংঘ ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাকিয়ার আব্দা একাদশ চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ার আব্দা খোয়াই নদীর চরে সত্যের আলো যুব সংঘ ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেঘরিয়া একাদশকে ০১ শুন্য গোলে পরাজিত করে কাকিয়ার আব্দা একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ সামছুল হক। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার মোঃ আনছব আলী, এডঃ মশিউর রহমান, পইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ, বিশিষ্ট মুরুব্বি জনাব আলী, জ্ঞানসিন্দু মূলক নানু, কাজল মিয়া। বক্তব্য রাখেন, ব্যবসায়ী আক্কাছ আলী, দুলাল আহমেদ, নবীর হোসেন, আব্দুল জলিল প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে প্রথম পুরস্কার মোবাইল ও ট্রফি তুলে দেন। খেলা ও আলোচনা সভা পরিচালনা করেন মোঃ রুবেল মিয়া, মোঃ টুটন মিয়া, মোঃ সুমন মিয়াসহ সত্যের আলো যুব সংঘ ক্লাবের সদস্যরা। উল্লেখ্য, টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com