মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌরসভার অভয়নগরে ব্রীজ হতে রাজাবাদ পর্যন্ত রাস্তার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগর ব্রীজ এমপ্রোচ হতে রাজাবাদ জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত ৩ শত ৫৫ মিঃ আরসিসি রাস্তার উদ্বোধন করেছেন পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী ও কাউন্সিলর (প্যানেল মেয়র-১) এটিএম সালাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, কাউন্সিলর সুন্দর আলী, জায়েদ চৌধুরী, সাবেক কাউন্সিলর (বরখাস্ত) রোকেয়া বেগম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর নুর, বিএনপি নেতা মনর উদ্দিন, ঠিকাদার লোকমান আহমদ খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, রুহুল আমীন টিটু, আহমদ মিয়া, ছমির মিয়া, চুনু মিয়া প্রমূখ। উল্লেখ্য, বর্তমান সরকারের গুরুত্বপুর্ণ নগর অবকাটামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় নবীগঞ্জ পৌরসভায় ৪ কোটি টাকা টেন্ডার হয়। এরমধ্যে রাজাবাদ ওই রাস্তায় ব্যয় হয়েছে ২৮ লাখ ৩৩ হাজার টাকা। একই প্রকল্পে পৌরসভার ৫নং ওয়ার্ডে পিরিজপুর এলাকায় ঠিকাদার আব্দুল মন্নানের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে নিমার্ণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com