বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের হলিমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা,ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের তাহের উদ্দিন এর জায়গায় জোর পূর্বক গরুকে গোসল করাতে নিয়ে যায় লতিব উল্বা গংদের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন গ্রাম্য দাঙ্গায় লিপ্ত হয়। তাহের উদ্দিন গংদের অভিযোগ, লতিব উল্বা গংরা তাদের বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে খামারের হাঁস, মূল্যবান জিনিসসহ নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাহের পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহতবস্থায় সিলেটে চিকিৎসাধীন আছে। এদিকে ঘটনার ৫দিন অতিবাহিত হওয়ার পরও প্রতিপক্ষের লোকজনের ভয়ে ঘর থেকে বাহির যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাহের উদ্দিন পক্ষের লোকজন। আশপাশের কোন দোকানপাট থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল পর্যন্ত ক্রয় করতে পারছেন না, আশপাশের দোকানগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com