শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক রাহাত খানের মৃত্যুতে হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী’র শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, কথা শিল্পী ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক রাহাত খানের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন পত্রিকাটির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীসহ উপজেলা প্রতিনিধিবৃন্দ। গতকাল শনিবার রাতে পত্রিকায় প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন, পত্রিকাটির মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ হামিদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, দৈনিক প্রতিদিনের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মোঃ হাছান আলী।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য কথা শিল্পী রাহাত খান। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাহাত খান দীর্ঘদিন থেকে হৃদরোগ, কিডনী, ডায়াবেটিস রোগে ভোগছিলেন। প্রবীণ এই সাংবাদিক এর আগে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান। রাহাত খানকে ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com