বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কর্মকর্তা কিবরিয়ার দখলে থাকা হবিগঞ্জ পৌরসভার সম্পত্তি উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক কিবরিয়ার কবল থেকে পৌরসভার সম্পত্তি উদ্ধার করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পৌর কর্মকর্তা কর্মচারীরিরা অভিযান চালিয়ে বেদখল হওয়া এ সম্পত্তি উদ্ধার করে।
জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া পৌর মার্কেটের ২য় তলায় সাবেক ডেসটিনি অফিস এবং সাবেক সোনালী ব্যাংকের কার্যালয়টি তার স্ত্রীর নামে নিয়ম বহির্ভূত ভাবে লীজ দেখিয়ে রেখেছিলেন। পরে দোকান কোটা বানিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় বছর খানেক পূর্বে কিবরিয়াকে হবিগঞ্জ পৌরসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ অভিযান চালান এবং বেআইনী ভাবে দখল করে রাখা পৌর সম্পত্তি পুণরুদ্ধার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বলেন- গোলাম কিবরিয়া পৌরসভার দায়িত্বে থাকাকালীন সময়ে সে তার নিজ ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায় পৌর মার্কেটের ২য় তলা লীজ নেয়। আজ সব ধরনের জটিলতা কাঠিয়ে অবশেষে পৌরসভার বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com