বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-লাখাইয়ে চিকিৎসার জন্য ৭২ ব্যক্তিকে ৩৬ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় বিভিন্ন অসুখে আক্রান্ত ৭২ জনের মাঝে ৩৬ লাখ টাকার এককালীন সরকারি সহায়তার চেক বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল শনিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন তিনি। দুই উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৭২ জনকে সনাক্ত করা হয়। এর মাঝে হবিগঞ্জ সদরে ৬০ জন ও লাখাই উপজেলায় ১২ জন। প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৩৬ লাখ টাকার এককালীন চেক দেয়া হয়েছে।
চেক বিতরন অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান প্রধান, লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে অস্বচ্ছল রোগীদের খুঁজে বের করে সহায়তা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এর আগে কোন সরকার এত আন্তরিকতার সাথে অসুস্থদের পাশে দাঁড়ায়নি। এ সময় করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com