বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে রাস্তা নিয়ে সংঘর্ষ হামলা ভাংচুর অগ্নিসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফনিপেপার্টার ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে রাস্তা নিয়ে দুপরে সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের গফুর মিয়ার সাথে মানিক মিয়ার দীর্ঘদিন জমির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ বৈঠক হয়। এর জের ধরে গতকাল বুধবার সকালে গফুর বাড়ি থেকে বের হয়ে দেখতে পান মানিক মিয়ার লোকজন বিরোধপূর্ন রাস্তা বন্ধ করে ফেলেছে। এ সময় গফুর মিয়া বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত গফুর মিয়া (৬০), মাসুক মিয়া (৩৫), আলামিন (১২) লিটন (২০), রাবিয়া বেগম (৫০), ওয়াহিদ মিয়া (২৫), কুলসুমা বেগম (৬০), কদ্দুছ মিয়া (৫০) ও আউলিয়া বেগম (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com