মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে ১ বখাটের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৯ বছরের শিশু কন্যাকে ইভটিজিং করতে গিয়ে আকিনুর মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। সে মজলিশপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র। জানা যায়, উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়ন এর মজলিশপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার পুত্র আকিনুর মিয়া একই গ্রামের এক শিশু কন্যাকে সন্ধ্যা সাড়ে ৭টায় উত্যক্ত করে। এ সময় ওই শিশুর শোর চিৎকারে এলাকাবাসী এসে আকিনুরকে আটক করে থানায় খবর দেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্যক্তকারি বখাটে আকিনুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মোবাইল কোর্টের দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com