মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনতৈল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, মনতৈল গ্রামের জামাল মিয়ার ছেলে আজমলের সাথে মিয়া হোসেনের পুত্র শাহনুরের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আজমল তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহনুরের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। ওসি আরো জানান, আহত অবস্থায় বাচ্চু মিয়া, আনজু মিয়া, ইমন মিয়া, লাউছ মিয়া, নাছির উদ্দিন, কামাল মিয়া, কালাম মিয়া, রশিদ আলী, শাহানুর ও নুর মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com