বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নানা বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আসা শিশু অটোরিক্সার চাপায় নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামে নানা বাড়ীতে বিয়ের অনুষ্টানে আসা লামিয়া আক্তার (৬)নামে এক শিশু বেটারি চালিত অটোরিক্সার চাপায় নিহত হয়েেেছ। পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়-ব্র্াহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়ার মেয়ে লামিয়া নানা বাড়ী মাধবপুর উপজেলার শিয়ালউড়ী গ্রামের আব্দুর রশিদ মিয়ার বাড়ীতে বিয়ে উপলক্ষে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যা রাতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করার সময় একটি বেটারি চালিত অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লামিয়ার লাশ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করেন। লাশ নিয়ে এলাকায় পৌছুলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। বিকালে তার জানাযার নাযাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com