সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজে গতকাল সকাল ১১টার দিকে এক আলোচনা সভা ও মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আলী আজম। গীতা পাঠ করেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য। জীব বিজ্ঞানের প্রভাষক রাজীব কুমার আচার্য্যরে পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞাব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাইয়ুম আলী। বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক পরিতোষ চন্দ্র মন্ডল, রসায়ণ বিভাগের প্রভাষক সৈয়দ আফজল মিয়া, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিভাগের প্রভাষক কৃষ্ণ মোহন বণিক, পদার্থ বিজ্ঞানের প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, বাংলা বিভাগের প্রভাষক অজয় কুমার দাশ, অর্থনীতি বিভাগের প্রভাষক সেলিম মিয়া, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক তাহমিনা সুলতানা, রাষ্ট্রবিভা বিভাগের প্রভাষক শাহ্ মোছাঃ জাসিমা, মোঃ নজর”ল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আলাউদ্দিন চৌধুরী, ক্রীড়া শিক তাহমিনা আক্তার রেজা, প্রধান অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, হিসাব রক মোঃ আলমগীর চৌধুরী, কম্পিউটার অপারেটর মোঃ তাফাজ্জুল হোসেন। সভাপতির বক্তব্যে মোঃ জাবেদ আলী বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। তাই নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার মাঠিকে কলঙ্কিত করেছে এই সকল খুনীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। অধ্যক্ষ জাবেদ আলী, লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর শান্তি এবং সমৃদ্ধি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত করেন অত্র কলেজের লাইব্রেরিয়ান মাওলানা মোঃ কাউছার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com