বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৩২৭ রোগীর মাঝে দেড় কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ৩২৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীর মাঝে ১ কোটি ৬০ লাখ টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক হস্তান্তর করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কারুল হাসান।
হবিগঞ্জের ৯ উপজেলাসহ সকল পৌরসভা থেকে ৭৯৩ অসুস্থ রোগী সহায়তার জন্য আবেদন করেন। এর মধ্য থেকে ২০১৯-২০২০ অর্থ বছরে ৩২৭ জনকে সনাক্ত করা হয়। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এদেরকে ৫০ হাজার করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার এককালীন চেক প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তারসহ অন্যান্যরা উপ¯ি’ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দেশে ভাতাভোগীর সংখ্যা দিন দিন বাড়াচ্ছে সরকার। এ ধারা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে করোনা পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com