বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিমূলতলা রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমূলতলা রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন, হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। পরে আব্দুল মন্নান মেম্বারের সভাপতিত্বে ও হেলাল মিয়া মেম্বারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, এমপি হবার পর চুনারুঘাটে আমার প্রথম বরাদ্দ শিমূলতলা রাস্তায়। এ রাস্তার ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার চায় উন্নয়ন। তাই দেশের মানুষ বার বার এ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করছে।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মোতাব্বির হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ফজলুল হক ফটিক, মাস্টার আব্দুর রকিব, হাজী আকবর আলী, হাজী প্রভাষক আব্দুর রউফ, শামীম আহমেদ, আসাদ্দোজ্জামান রুবেল, তাজুল ইসলাম, বজলুল আলম বিপ্লবী, ইমদাদুল হক মিলন, কবির আহমেদ, মনছুর আহমেদ, মহিলা মেম্বার শামছুন্নাহার অজুফা, সাবিনা বেগম, মমতাজ বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com