শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের দিলীপ ভট্টাচার্য্য আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকুর শ্বশুর নবীগঞ্জ শহরের শান্তিপাড়া এলাকার দিলীপ কুমার ভট্টাচার্য্য পরলোকগমন করেছেন। ষ্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৭টা ৫৩মিনিটে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি পরলোক গমন করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টাচার্য্য দেবুল এর পিতা। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল দুপুর ২টায় শান্তিপাড়ায় পারিবারিক শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।
দিলীপ কুমার ভট্টাচার্য্য এর মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মেলন্দু দাশ রানাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com