শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ঈদের দিন ঘুরতে গিয়ে বিলে নৌকা ডুবে ২ কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ২ কিশোরীর করুণ মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের গজারিয়া নামক বিলে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন আনন্দ করতে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)সহ তারা পাঁচ শিশু মিলে পার্শ্ববর্তী মান্দারকান্দি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। রওয়ানা দেয়ার পর গজারিয়া বিলে যাওয়ার এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে যায়।
এ সময় জনৈক লোক দেখতে পান বিলে সাঁতরে তীরে উঠার চেষ্টা করছেন কয়েক শিশু। তিনি দ্রুত এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করে ২ জনকে পানি থেকে মৃত অবস্থায় ও বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সম হন।
লাশগুলো বাড়িতে নিয়ে আসার পর তাদের পরিবারে বুকফাটা কান্না শুরু হয়। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে যায়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ময়না তদন্তের ঝামেলা এড়াতে তাৎক্ষণিকভাবে লাশগুলো দাফন করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকজনই হাসপাতালে নিয়েই মৃত্যু নিশ্চিত হয়েছে বলে লাশগুলো দাফন করেন। নিহতদের স্বজন ও স্থানীয় লোকজনের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নবীগঞ্জ থানা পুলিশ বলছে- ঘটনাটি কেউ জানায়নি, তারা এ ব্যাপারে অবগত নয়, তবে খোঁজ খবর নিয়ে দেখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com