মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

করোনা ভাইরাস সচেতনতায় পটনাট্যের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা সচেতনতায় জীবন সংকেত নাঠ্যগোষ্ঠী ও সতীর্থ ৮৩’র উদ্যোগে পটনাট্যের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। জীবন সংকেত ও সতীর্থ ৮৩’র এই আয়োজন হবিগঞ্জে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা সংক্রমন শুরুর পর থেকেই হবিগঞ্জে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এমপি আবু জাহির। সহায়তা প্রদানের পাশাপাশি অব্যাহত রেখেছেন সচেতনতামূলক কর্মকাণ্ড। পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন আন্তরিকভাবে কাজ করেছেন।
জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার প্রতীক মন্ডল, জেলা পরিষদ সদস্য নূরুল আমীন ওসমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নয় মিনিটের পটনাট্য প্রদর্শন করেন জীবন সংকেতের একঝাঁক তরুণ শিল্পী। ইতোমধ্যেই পটনাট্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।
জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু জানান, পটের গান অনুপ্রাণিত আমাদের এই পটনাট্য। ৯ মিনিটের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। শীঘ্রই আমরা বাধ্যযন্ত্র নিয়ে রাস্তায় নামব। করোনা সচেতনতামূলক গান পরিবেশনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com