বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ১ ব্যক্তির রহস্যজনক মৃত্যু ॥ ছেলের দাবি বিষমিশ্রিত মদ খাইয়ে হত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের নাম নুর রহমান (৫০)। তিনি শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকালে নুর রহমানের নিজ গ্রামেই মৃত্যুর ঘটনাটি ঘটে।
নুর রহমানের ছেলে জুয়েল মিয়া জানান, তার বাবাকে এলাকার কয়েকজন মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে। তিনি জানান, এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তার বাবা মদপান করতেন। শুক্রবার বিকালে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com