বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচি ও কর্মীসভায় এমপি আবু জাহির ॥ চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, খন্দকার মোস্তাক আওয়ামী লীগের নেতা ছিল। জিয়াউর রহমানের সাথে আতাত করে জাতির পিতাকে তারা সপরিবারে হত্যা করে। বর্তমানেও আওয়ামী লীগে এ ধরণের চক্রান্তকারী রয়েছে। এদের ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে। হবিগঞ্জেও চক্রান্তকারী রয়েছে। এদেরকে প্রতিহত করেই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। অনেক জেল-জুলুম, নির্যাতন সহ্য করেই আজকের এই জায়গায় এসেছি। আপনাদের সাথে নিয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও আওয়ামী লীগকে সুসংগঠিত করার স্বার্থে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, এই করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। অথচ ষড়যন্ত্রকারীরা এসব কর্মকান্ডকে নস্যাৎ করতে চায়। তাই সকলে সতর্ক থাকুন।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এছাড়াও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, স্বপন লাল বণিক, শাহবাজ চৌধুরী, সুজিত বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, আশুতোষ অধিকারী, শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জিয়াউর রহমান জিয়া, ফজলে রাব্বী রাসেল, কাওছার আলমসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, অতীতে সুখে-দুঃখে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর পাশে থেকেছি। ভবিষ্যতেও তার পাশে থাকবো। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com