সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা হত্যাকান্ড ॥ ২ চাচা রিমান্ডে

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রউফের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তার দুই চাচার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন নিহতের চাচা তৈয়ব আলী (৩৮) ও রফিকুল ইসলাম রবি (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মো. আল-আমিন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এসআই আব্দুস ছাত্তার গ্রেফতারকৃত আসামী তৈয়ব আলী ও রবি’র ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানী শেষে বিচারক তাদের প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীতে রাষ্ট্রপক্ষে অংশ নেন কোর্ট ইন্সপেক্টর মো. আল-আমিন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী শেখ ফরহাদ এলাহী সেতু ও মো. অলিউর রহমান।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার বাঘহাতা গাজীপুর গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুর রহমানের একমাত্র ছেলে কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফের (২৬) লাশ ১২ জুলাই সকালে গ্রামের পাশর্^বর্তী জুয়াইল্যা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরদিন ১৩ জুলাই ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার মা জরিনা বেগম বাদি হয়ে নিহতের চাচা তৈয়ব আলী (৩৮), রফিকুল ইসলাম রবি (৩৫), শুকুর আলী (৪০) ও চাচাতো চাচা শাহাজ উদ্দিন শাহার (৪৫) বিরুদ্ধে ১৫ জুলাই রাতে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ১৬ জুলাই পুলিশ অভিযান চালিয়ে তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার করে। নিহত আব্দুর রউফ শচীন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com