বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে ভারসাম্যহীন ভাইয়ের চুরিঘাতে ভাই খুন

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের ছুরিকাঘাতে আহত ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পিংকু মোদক (২৮)। তিনি আজমিরীগঞ্জ পৌরসভার পুকুরপাড় গ্রামের প্রাক্তণ সোনালী ব্যাংক ম্যানাজার মানিক মোদকের পুত্র। বানিয়াচং আদর্শ বাজারের স্টুডিও ব্যবসায়ী ছিলেন নিহত পিংকু মোদক (২৮)। মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের নাম রিংকু মোদক (৩৫)।
জানা যায়, গত শুক্রবার বিকাল ৩ টায় আজমিরীগঞ্জ থেকে মানসিক ভারসাম্যহীন রিংকু মোদক (৩৫) বাড়ী থেকে বের হয়ে হবিগঞ্জ চলে যায়। তাকে খুঁজতে ছোট ভাই পিংকু মোদক হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার গিয়ে তাকে পেয়ে বাড়ীতে আনার চেষ্টা করেন। কিন্ত রিংকু মোদক যেতে চাননি। এক পর্যায়ে ছোট ভাই পিংকুকে ছুরিকাঘাত করেন তিনি। আহত অবস্থায় পিংকুকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রবিবার বিকাল ৫ টায় হাসপাতালে মারা যায়। এ ব্যপারে আজমিরীগঞ্জ থানায় ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ জানান-ঘটনাটি হবিগঞ্জ ঘাটিয়া বাজারে ঘটে। কেউ থানায় আসেনি এখন পর্যন্ত। তবে শুনেছি ঘাতক রিংকু মোদক মানসিক ভারসাম্য যুবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com