বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যমুনা টিভি ও যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন নূরে মদিনা ইসলামী মিশনের পরিচালক ক্বারী সালেহ আহমেদ বাচ্চু। এর আগে যমুনা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরের পরিচালনায় শোক সভায় স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক শ্রীকান্ত গোপ, মাছরাঙা টিভি প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এসএম সুরুজ আলী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিম, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালিম, সাংবাদিক আজিজুর রহমান শায়েল, আনন্দ টিভির প্রতিনিধি বেলাল আহমদ, নুরুল হক কবীর, হবিগঞ্জের মুখের বার্তা সম্পাদক মঈনুদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com